× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৫:৫৮ পিএম

নাটোরে ইটবোঝাই ট্রলির চাপায় দুইজন নিহত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৫:৫৮ পিএম

নিহতের বাড়িতে প্রতিবেশি ও স্বজনদের ভিড়। ছবি : রূপালী বাংলাদেশ

নিহতের বাড়িতে প্রতিবেশি ও স্বজনদের ভিড়। ছবি : রূপালী বাংলাদেশ

নাটোরের গুরুদাসপুরে ইটবোঝাই একটি ট্রলির চাপায় দুইজন দিনমজুর নিহত হয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতরা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার ছবেরের মোড় এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার রানীনগর গ্রামের আকবর মোল্লার ছেলে আফছার মোল্লা (৬৫) এবং মোল্লাপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে হায়দার আলী (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একদল দিনমজুর ভ্যানগাড়িতে করে কাজে যাচ্ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির একটি ইটবোঝাই ট্রলি পেছন থেকে তাদের ধাক্কা দেয়। ট্রলির চাপায় ঘটনাস্থলেই সাতজন আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রলির চাপায় দুইজন নিহত হয়েছেন। ঘটনার তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!