× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০২:৪১ এএম

সংসদ ভবন দেখতে চাইলে চলে আসবেন, আমি ঘুরে দেখাব: আব্দুল আজিজ

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০২:৪১ এএম

নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ

নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ

নাটোর-৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ বলেছেন, ভোটারদের জন্য তার বাসার দরজা সবসময় খোলা। কেউ ঢাকায় গেলে চাইলে তার বাসায়ও আসতে পারবেন। এমনকি সংসদ ভবন দেখতে ইচ্ছা হলে তিনি নিজেই ঘুরে দেখাবেন বলেও জানিয়েছেন।

সোমবার (৯ মার্চ) বড়াইগ্রাম উপজেলার আগ্রাণ এলাকায় আয়োজিত একটি ইফতার মাহফিলে উপস্থিত জনগণ ও ভোটারদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

এ সময় এমপি আব্দুল আজিজ বলেন, আপনাদের জন্য আমার বাসার দরজা সবসময় খোলা। যদি কখনো ঢাকায় যান এবং আমি এমপি হোস্টেলে বাসা বরাদ্দ পাই, তাহলে সেখানেও আপনাদের দাওয়াত রইল। আর যদি কারও সংসদ ভবন দেখতে ইচ্ছা করে, তাহলে চলে আসবেন—আমি আপনাদের ঘুরে দেখাব।

রূপালী বাংলাদেশ

Link copied!