× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ১২:৫৮ পিএম

নাটোরে ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষ, এক চালক নিহত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ১২:৫৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটির চালক ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার (২৭ মার্চ) ভোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর হোসেন চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার বোয়ালমারি গ্রামের নজরুল ইসলামের ছেলে। দুর্ঘটনায় আহতদের একজন ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার আমিরগাড়ী গ্রামের আব্দুর সালামের ছেলে নোমান তরফদার। আহত অপরজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ওসি মনিরুজ্জামান জানান, ঢাকা থেকে মেহেরপুরগামী একটি প্রাইভেট কার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের থানা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক নিহত হন।

তিনি আরও জানান, দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় সড়ক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Link copied!