× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০১:০০ এএম

৪৫ দিন পর নাটোর রেলহেড ডিপোতে পৌঁছাল ডিজেল

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০১:০০ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

৪৫ দিন পর অবশেষে ৭ লাখ ২৫ হাজার ৫০০ লিটার ডিজেল নিয়ে তেলবাহী ২১টি ওয়াগন নাটোর রেলহেড ডিপোতে পৌঁছেছে। এতে অঞ্চলের চলমান জ্বালানি সংকট কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুর ১টার দিকে নাটোর রেল স্টেশনের পদ্মা, মেঘনা ও যমুনা রেলহেড ডিপোতে ওয়াগনগুলো পৌঁছায়।

ডিজেলবাহী ওয়াগন আগমনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রেলহেড ডিপোগুলোতে সেনা সদস্যরা মোতায়েন ছিলেন।

ডিপো কর্তৃপক্ষ জানায়, এই চালান পৌঁছানোর ফলে নাটোরসহ রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার ডিজেল সংকট অনেকটাই কমবে।

পদ্মা অয়েল ডিপোর সিনিয়র কর্মকর্তা ফজলে এলাহী জানান, এই ডিপো থেকে চার জেলার ৬৭টি ফিলিং স্টেশন ও এজেন্সিতে সরাসরি ডিজেল সরবরাহ করা হবে। এতে চলতি আবাদ মৌসুমে কৃষকদের সেচ কাজে স্বস্তি ফিরবে।

পরে বিকেল ৩টার দিকে সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় ট্যাংক লরির মাধ্যমে ডিজেল খালাস কার্যক্রম শুরু হয়। এর আগে সর্বশেষ গত ২৩ ফেব্রুয়ারি ৯ লাখ ৫৭ হাজার লিটার ডিজেল নিয়ে তেলবাহী ওয়াগন নাটোর ডিপোতে পৌঁছেছিল।

রূপালী বাংলাদেশ

Link copied!