× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৬:৫০ পিএম

যত্রতত্র ময়লার ভাগাড়, ভরাটের পথে নন্দকুঁজা নদী

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৬:৫০ পিএম

নন্দকুজা নদীকে দখল-দূষণমুক্ত করার দাবিতে মানববন্ধন। ছবি : রূপালী বাংলাদেশ

নন্দকুজা নদীকে দখল-দূষণমুক্ত করার দাবিতে মানববন্ধন। ছবি : রূপালী বাংলাদেশ

নাটোরের গুরুদাসপুরে চাঁচকৈড় শহরের বুক চিরে বয়ে যাওয়া নন্দকুজা নদীকে দখল-দূষণমুক্ত করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টায় পৌর সদরের চাঁচকৈড় নতুন গোহাটা সংলগ্ন নন্দকুজা নদীতে ফেলা ময়লা আবর্জনার ওপর দাঁড়িয়ে মানববন্ধন করেন পরিবেশকর্মী ও এলাকাবাসী।

নন্দকুজার করুণ কাহিনী তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা নদী রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক সাংবাদিক আলী আক্কাছ, উপজেলা সচেতন নাগরিক ফোরামে আহ্বায়ক অ্যাড. রাশিদুল ইসলাম, জীবনসঙ্গী ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম, প্রতিভা যুব উন্নয়ন সংস্থার সভাপতি রাশিদুল ইসলাম, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, ইমাম হাসাইন পিন্টু প্রমুখ।

উপজেলা সচেতন নাগরিক ফোরামে আহ্বায়ক অ্যাড. রাশিদুল ইসলাম বলেন, স্রোতস্বিনী নদী প্রবাহমান নন্দকুজার ঢেউ, ইলিশসহ প্রচুর মাছ ও কুমির ছিল। এখন দখল-দূষণে সেই নদীকে সংকুচিত করা হয়েছে। পৌরসভার ময়লা আবর্জনা ফেলার কারণে নদীটি ভাগাড়ে পরিণত হয়েছে। নদী রক্ষার্থে অনতিবিলম্বে সুস্থ ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য জেলা প্রশাসকের কাছে দাবি জানানো হয়। সেই সঙ্গে নদীর প্রতি অবহেলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। 

উপজেলা নদী রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক আলী আক্কাছ বলেন, ‘গুরুদাসপুর পৌরসভায় ময়লা ফেলার ডাম্পিং স্টেশন না থাকায় সমস্ত আবর্জনা নন্দকুজার বুকে ফেলা হচ্ছে। দখল ও ময়লা ফেলায় নদী ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। পচা আবর্জনার দুর্গন্ধে নদীতে নামা যায় না। ওই পথ দিয়ে যাতায়াত করাই দুস্কর হয়ে পড়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফাহমিদা আফরোজ বলেন, ‘ডাম্পিং স্টেশন স্থাপনের জায়গা পেয়েছি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন এবং পরিবেশের ছাড়পত্র পেলেই ময়লা ফেলার ডাম্পিং স্টেশন বাস্তবায়ন করা হবে।’

রূপালী বাংলাদেশ

Link copied!