× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ১০:৫৩ এএম

কুরুচিপূর্ণ ভিডিও ভাইরাল, জড়িতদের খুঁজছে পুলিশ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ১০:৫৩ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ বার্তা সংবলিত ভিডিও তৈরি করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিন যুবক। ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক তরুণ স্কেটিং করতে করতে ভ্যানে থাকা এক নারীকে উত্ত্যক্ত করছেন। এক পর্যায়ে নারী প্রতিবাদ করলে তাকে বিবস্ত্র করার চেষ্টা করা হয়, যা অসামাজিক কার্যকলাপের বহিঃপ্রকাশ হিসেবে মনে হচ্ছে।

ভিডিওটি ফেসবুকে পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে তা দ্রুত ভাইরাল হয়ে এলাকায় সমালোচনার ঝড় তোলে। পরে জানা যায়, ভাইরাল হওয়া ভিডিওটি প্রকৃতপক্ষে একটি তথাকথিত ‘ফানি ভিডিও’। এতে একজন তরুণকে নারীর পোশাক পরিয়ে অভিনয় করানো হয়। তবে ভিডিওর উপস্থাপনা ও দৃশ্যটি ইভটিজিংয়ের মতো মনে হওয়ায় এলাকায় অসন্তোষের সৃষ্টি হয়।

স্থানীয়রা অভিযোগ করেছেন, এ ধরনের কনটেন্ট এলাকার সামাজিক মর্যাদা ও সুনাম ক্ষুণ্ন করছে।

ভিডিওটি ধারণ করা হয় নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার নারায়নডহর এলাকার জামিয়া বদরুল হুদা খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসার সামনের সড়কে। ১২ সেকেন্ডের ভিডিওটি গত সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

স্থানীয় সূত্র জানায়, ভিডিওটি সাকিব হাসানের আইডিতে পোস্ট করার চার ঘণ্টার মধ্যে ২৩ মিলিয়ন মানুষ তা দেখেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, পুরো ঘটনাটি পূর্বপরিকল্পিতভাবে ধারণ করা হয়েছিল।

পুলিশের তথ্য অনুযায়ী, স্কেটিং করা তরুণের নাম সাকিব হাসান (২০), নারীর ভূমিকায় অভিনয় করেন হানিফ (২০) এবং ভিডিও ধারণ করেন রোমান। হানিফ ও রোমান দুইজন ভাই। তারা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তথাকথিত ‘ফানি ভিডিও’ তৈরি করে আসছিলেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। সমালোচনার মুখে সাকিব হাসান ভিডিওটি ডিলেট করেন এবং লাইভে এসে ক্ষমা প্রার্থনা করেন। তিনি ভবিষ্যতে এ ধরনের আপত্তিকর কনটেন্ট তৈরি করবেন না বলে প্রতিশ্রুতি দেন।

এদিকে, ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন। তাদের মোবাইলও বন্ধ পাওয়া যাচ্ছে, ফলে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান খান বলেন, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

পূর্বধলা থানার ওসি মোঃ দিদারুল ইসলাম বলেন, ঘটনার পর থেকেই এ ঘটনায় জড়িত সকলেই পলাতক। তাদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!