× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৪:২০ এএম

নেত্রকোনার স্বেচ্ছাসেবক দলের ৬ নেতাকর্মীকে বহিষ্কার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৪:২০ এএম

স্বেচ্ছাসেবক দলের লোগো।  ছবি : সংগৃহীত

স্বেচ্ছাসেবক দলের লোগো। ছবি : সংগৃহীত

নেত্রকোনায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা ও উপজেলা পর্যায়ের মোট ৬ জন স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক মো. ওসমান গনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বহিষ্কৃতরা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেত্রকোনা জেলা শাখার সাবেক সহ-সাধারণ সম্পাদক আহসান হাবীব ভূঁইয়া রুবেল; নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা শাখার আহ্বায়ক মো. ওয়াহিদুর রহমান খান উজ্জ্বল ও সদস্য ঈদি আমিন; কেন্দুয়া উপজেলা শাখার আহ্বায়ক মো. ফরিদ আহমেদ ও সদস্য মো. কামাল হোসেন এবং কেন্দুয়া পৌর শাখার আহ্বায়ক শাওন খন্দকার জুয়েল।

বৃহস্পতিবার দলীয় প্যাডে প্রকাশিত বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়।

এতে উল্লেখ করা হয়, বহিষ্কৃতদের দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের সকল নেতাকর্মীকে তাদের সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!