× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৩:৩৬ পিএম

লাঠিতে ভর দিয়ে ভোট দিলেন ৯৩ বছরের বৃদ্ধা

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৩:৩৬ পিএম

লাঠিতে ভর দিয়ে ভোট দিতে যাচ্ছেন বৃদ্ধা। ছবি : রূপালী বাংলাদেশ

লাঠিতে ভর দিয়ে ভোট দিতে যাচ্ছেন বৃদ্ধা। ছবি : রূপালী বাংলাদেশ

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় লাঠিতে ভর করে এসে ভোট দিলেন ৯৩ বছরের বৃদ্ধা জবেদা আক্তার। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৩০ মিনিটে উপজেলার বুধি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

ভোট দিয়ে জবেদা আক্তার বলেন, ‘আমি বাড়ি থাইক্যা কষ্ট কইরা ভোট দিতে আইছি। ভোট দিয়া এহন আমার শান্তি লাগতাছে।’

বয়স কত জানতে চাইলে তিনি বলেন, ‘এইডা আমি কইতারি না, আমি সংগ্রামের আগের মানুষ। পরে তার সঙ্গে থাকা আইডি কার্ডের জন্ম সাল অনুযায়ী দেখা যায় তার বয়স ৯৩ বছর।’

উল্লেখ্য, পূর্বধলায় এ বছর মোট ২ লাখ ৯০ হাজার ১১৭ জন ভোটার রয়েছে। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১ লাখ ৪৭ হাজার ৮৯৬ জন এবং মহিলা ভোটার রয়েছে ১ লাখ ৪২ হাজার ২১৯ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে মাত্র ২ জন।

এ ছাড়াও উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ বছর ১১টি ইউনিয়নে ৮২টি কেন্দ্রের ৫২৮টি কক্ষে ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণের দায়িত্বে থাকবে ৮২ জন প্রিসাইডিং অফিসার, ৫২৮ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ১০৫৬ জন পোলিং অফিসার। 

রূপালী বাংলাদেশ

Link copied!