নেত্রকোনার মদন উপজেলায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক দম্পতিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় মদন পৌরসভার সামনে হাসেম মেম্বারের একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। আজ শনিবার সকালে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।
আটককৃতরা হলেন—মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী গ্রামের রনি মিয়া, তার স্ত্রী রুবি আক্তার এবং ময়মনসিংহ জেলার পাগলা থানা এলাকার বাসিন্দা আঁখি আক্তার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাসায় সন্দেহজনক আনাগোনা ও অসামাজিক কার্যকলাপের খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে জিজ্ঞাসাবাদ করে। তবে তারা সন্তোষজনক কোনো উত্তর দিতে না পারায় তাদের আটক করা হয়।
মদন থানার ওসি হাসনাত জামান জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।


