× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৩:৩৮ পিএম

নেত্রকোনায় পুলিশের ওপর হামলা, ইয়াবা-টাকাসহ আটক ৩

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৩:৩৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নেত্রকোনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থ ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। ঘটনায় তিনজন নারীকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ এপ্রিল রাত ১২টা ৩০ মিনিটের দিকে নেত্রকোনা মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানের শুরুতে চারজন সন্দেহভাজন মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তবে এ সময় তাদের স্বজনসহ আরও কয়েকজন নারী-পুরুষ লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং আটক চার আসামিকে ছিনিয়ে নেয়।

পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিনজন নারী—টুম্পা আক্তার, রেজিয়া ও সানিয়া আক্তারকে আটক করে।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে আরও ৪০০ পিস ইয়াবা, ৪৬ হাজার ৭৮৫ টাকা নগদ অর্থ, ২টি ল্যাপটপ, ১২টি বাটন ফোন, ১টি স্মার্টফোন এবং ৩টি মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

পুলিশ জানায়, আটক ও পলাতক আসামিরা একই পরিবারের সদস্য এবং দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান।

Link copied!