× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ১১:৪০ এএম

পাইকগাছা থেকে তৃতীয় শ্রেণির ছাত্রী নিখোঁজ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ১১:৪০ এএম

নিখোঁজ শিশু ইফতিয়া সানজিদা. ছবি : রূপালী বাংলাদেশ

নিখোঁজ শিশু ইফতিয়া সানজিদা. ছবি : রূপালী বাংলাদেশ

খুলনার পাইকগাছা পৌর সদর থেকে ৯ বছর বয়সী এক তৃতীয় শ্রেণির ছাত্রী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ৬৯২।

নিখোঁজ শিশুটির নাম মোছা. ইফতিয়া সানজিদা (৯)। সে পাইকগাছা পৌর সদরের দি রাইজিং সান স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী এবং পৌরসভার সরল এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জীবন রহমান রানার মেয়ে।

নিখোঁজ শিশুটির দাদা মো. বজলুর রহমান জানান, বুধবার (১৪ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে পাইকগাছা উপজেলার সরল এলাকায় দি রাইজিং সান স্কুলসংলগ্ন এলাকা থেকে সানজিদা নিখোঁজ হয়। এরপর থেকে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

খোঁজ নিয়ে জানা গেছে, শিশুটির বাবা-মায়ের মধ্যে পারিবারিক অশান্তি থাকায় তার মা সুমি বর্তমানে ঢাকায় একটি গার্মেন্টসে কর্মরত রয়েছেন।

এ কারণে ধারণা করা হচ্ছে, সানজিদা হয়তো মায়ের কাছে যেতে পারে। তবে এ বিষয়ে জানতে চাইলে তার মা সুমি মেয়ের কাছে যাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।

এলাকাবাসীরা জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসতে পারে।

এ বিষয়ে পাইকগাছা থানার এসআই মো. আছলাম আলী শেখ সাংবাদিকদের জানান, নিখোঁজ সংক্রান্ত জিডি গ্রহণ করা হয়েছে। শিশুটিকে উদ্ধারে সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে অনুসন্ধান কার্যক্রম চলছে।

এ ঘটনায় এলাকাবাসীসহ সর্বস্তরের মানুষ নিখোঁজ শিশুটিকে দ্রুত উদ্ধারে প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছেন। কেউ শিশুটির সন্ধান পেলে তার দাদা মো. বজলুর রহমানের সঙ্গে ০১৭০৯০৯৩৫৪০ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!