× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০১:০৫ এএম

আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০১:০৫ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত পাঁচ দিনে এ নিয়ে জেলায় তিনটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে বেদগ্রাম এলাকায় অবস্থিত আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের ভেতরে ডাইনিং বিল্ডিং ও মডেল বিল্ডিংয়ের মাঝখানে ফাঁকা জায়গায় জর্দার কৌটায় কালো কস্টেপ পেঁচানো একটি ককটেল নিক্ষেপ করে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা।

ককটেলটি বিস্ফোরিত হলে এলাকায় বিকট শব্দ হয়। ঘটনার পরপরই দুষ্কৃতকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায় বলে জানা গেছে। তবে এতে কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

গোপালগঞ্জ বেদগ্রাম আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাসকিন আরা জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত ২৬ জানুয়ারি গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এবং ২৮ জানুয়ারি জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবন কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

রূপালী বাংলাদেশ

Link copied!