× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৫:১০ পিএম

কালিহাতীতে নবনির্বাচিত এমপি মতিনকে সংবর্ধনা

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৫:১০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফর রহমান মতিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি লুৎফর রহমান মতিন বলেন, ‘কালিহাতীর জনগণ তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন এবং তিনি সবসময় এলাকার মানুষের উন্নয়নে কাজ করে যাবেন। বিশেষ করে নারী শিক্ষার উন্নয়ন, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠন এবং বেকার সমস্যা দূরীকরণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।’

কলেজ গভর্নিং বডির সভাপতি জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এলেঙ্গা পৌরসভার সাবেক মেয়র শাফি খান, কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, দাতা সদস্য আক্তারুজ্জামান বাবুল, তৌহিদুর রহমান তৌহিদ এবং শিক্ষকনেতা বাবর আলী তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাশীনাথ মজুমদার পিংকু। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Link copied!