× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাসাইল টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৭:৩৬ এএম

বাংলাদেশ হোক সব দলের জন্য সহনশীল রাজনৈতিক ক্ষেত্র: আযম খান

বাসাইল টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৭:৩৬ এএম

বক্তব্য রাখছেন টাঙ্গাইল-৮ আসনের আহমেদ আযম খান

বক্তব্য রাখছেন টাঙ্গাইল-৮ আসনের আহমেদ আযম খান

টাঙ্গাইল-৮ (বাসাইল–সখীপুর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, বাংলাদেশকে সব রাজনৈতিক দলের জন্য সহনশীল রাজনৈতিক ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে হবে।

শনিবার (৭ মার্চ) বাসাইল উপজেলা কেন্দ্রীয় খেলার মাঠে উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই নির্বাচনে আমি বিশ্বাস করি বাসাইল-সখীপুরের সব ধর্মের মানুষ ও সাধারণ জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আগামী পাঁচ বছর আমি সর্বোচ্চ আন্তরিকতা ও সামর্থ দিয়ে মুসলমানসহ সব ধর্মের মানুষের সেবা করার চেষ্টা করবো। আমরা এই বাংলাদেশকে সবার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। এখানে সব ধর্মের মানুষের জন্য কাজ করতে চাই। এই বাংলাদেশ হোক সব ধর্মের মানুষের শান্তির বাংলাদেশ।

তিনি আরও বলেন, আমাদের এই বাংলাদেশটা হোক সব রাজনৈতিক দলের জন্য সহনশীল একটি রাজনৈতিক ক্ষেত্র। আমরা সবাই যেন সহনশীলতার সঙ্গে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে পারি।

গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের কথা উল্লেখ করে আযম খান বলেন, গণতন্ত্রের জন্য আমরা বহুবার লড়াই করেছি। যতবার গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, ততবার দেশি-বিদেশি ষড়যন্ত্রে তার ওপর আঘাত এসেছে। কিন্তু দেশের মানুষ কখনো গণতন্ত্রের প্রশ্নে আপস করেনি। শেষ পর্যন্ত আমরা জিতেছি। গণতন্ত্র প্রতিষ্ঠার সেই লড়াইয়ে জয়ী হয়েছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

মামুন আল জাহাঙ্গীর-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব আমিন শরীফ সুপন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির, উপজেলা বিএনপির সহসভাপতি ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, ওহিদুল ইসলাম মোস্তফা, আবুল হাশেম এবং উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরনবী আবু হায়াত খান নবু। এছাড়া বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ এতে অংশ নেন।

রূপালী বাংলাদেশ

Link copied!