× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ১০:১৭ এএম

হিংসাত্মক মনোভাব নিয়ে রাজনীতি করলে প্রতিরোধ গড়ে উঠবে : বিএনপি নেতা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ১০:১৭ এএম

বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. ইদ্রিস মিয়া। ছবি : রূপালী বাংলাদেশ

বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. ইদ্রিস মিয়া। ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. ইদ্রিস মিয়া বলেছেন, হিংসাত্মক মনোভাব নিয়ে রাজনীতি করলে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠবে। ভয়ভীতি বা দাপট দেখিয়ে শাসনের চেষ্টা করা হলে পটিয়ার শান্তিকামী মানুষ বসে থাকবে না।

তিনি চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনামকে ইঙ্গিত করে বলেন, আপনি নির্বাচিত এমপি। তাই সংযত আচরণ করুন এবং সবার সঙ্গে অভিভাবকসুলভ আচরণ করুন। অন্যথায় হিংসাত্মক মনোভাব নিয়ে রাজনীতি করলে পটিয়াবাসী তার উপযুক্ত জবাব দিতে প্রস্তুত থাকবে।

শনিবার (৭ মার্চ) পটিয়ার ইন্দ্রপুলের বায়তুল শরফ জব্বারিয়া একাডেমি মাঠে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা আব্দুল মোনাফ ও জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী সিরাজ উল্লাহ, ছনহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল রশিদ দৌলতি, বিএনপি নেতা জাহাঙ্গীর কবির, ইফতেখার হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, ইব্রাহিম কমিশনার, শাহাদাত হোসেন, হারুনুর রশিদ চৌধুরী, আবু জাফর চৌধুরী, নুরুল আমিন মধু, সেলিম মাস্টার, হাজি দিল মোহাম্মদ, অ্যাডভোকেট জসিম উদ্দিন, আবুল হাসেম মেম্বার, জাগির মেম্বার, আব্দুল মাবুদ, জাফর ভান্ডারী, কাসেম চেয়ারম্যান, আলী আজগর আকবরী, সোহেল, লোকমান, কবিয়াল ইউসুফ, মফিজ উদ্দিন, রহিম চৌধুরী, শাহ আলম, বেলাল, আনোয়ার হোসেন রুবেল, রফিক খান ও নাজিম উদ্দিন। এ ছাড়া জেলা-উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Link copied!