× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৭:২৯ পিএম

জমি দখলের চেষ্টায় সন্ত্রাসী হামলা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৭:২৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খরিদা জমি দখলের চেষ্টা ও সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন শহরের হবিগঞ্জ রোড এলাকার বাসিন্দা মো. রুকুম উদ্দিন ওরফে দুলন।

রোববার (১৫ মার্চ) বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে রুকুম উদ্দিন জানান, তার পিতা মো. আলাউদ্দিন ২০০১ সালের ১২ জুলাই জাহেদা বেগমের কাছ থেকে ২৭৯৮/০১ নম্বর দলিলের মাধ্যমে ১০ শতাংশ জমি ক্রয় করেন। জমির এসএ খতিয়ান নং ১৫৯৪ এবং দাগ নং ৪২২২।

ক্রয়ের পর থেকে প্রায় ২৫ বছর ধরে তারা জমিটি ভোগদখলে রেখে গাছপালা রোপণ ও কৃষিকাজ করে আসছেন এবং নিয়মিত খাজনা পরিশোধ করছেন।

তিনি অভিযোগ করেন, সম্প্রতি ফারুক আহমেদ ও জিল্লুর রহমান নামে দুই ব্যক্তি ওই জমি নিজেদের দাবি করে দখলের চেষ্টা করছেন। তাদের কাছে জমির কাগজপত্র দেখতে চাইলেও তারা কোনো বৈধ দলিল দেখাতে পারেননি।

রুকুম উদ্দিনের দাবি, গত ১০ মার্চ সকালে ১৫-২০ জনের একটি দল তার বাবার খরিদা জমি দখলের চেষ্টা করে। তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই দিন সন্ধ্যায় আবারও জমি দখলের উদ্দেশ্যে হামলার চেষ্টা করা হয়।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। বরং প্রতিপক্ষ উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যা জমি দখলের অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেছে।

রুকুম উদ্দিন বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করেছি। কিন্তু সন্ত্রাসী কায়দায় হামলা ও ভয়ভীতি দেখানোর কারণে আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

রূপালী বাংলাদেশ

Link copied!