× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৬:১৪ এএম

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতার গাড়ি পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৬:১৪ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতার ব্যক্তিগত প্রাইভেটকারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পার্কিং করে রাখা গাড়িটিতে আগুন দেওয়া হয়।

ভুক্তভোগী দুলাল হোসেন চকদার গোবিন্দাসী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কয়েড়া এলাকায় একটি ইফতার মাহফিলে অংশ নিতে যান তিনি। এ সময় তার ব্যবহৃত প্রাইভেটকারটি পাশের কয়েড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রেখে যান।

ইফতারের সময় দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।

দুলাল হোসেন চকদার বলেন, আমি ইফতারের অনুষ্ঠানে ব্যস্ত ছিলাম। হঠাৎ খবর পাই, কে বা কারা আমার গাড়িতে আগুন দিয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখি গাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান বলেন, খবর পেয়ে তিনি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!