চট্টগ্রামের পটিয়া থানার মোড়ে অবস্থিত আল মদিনা হোটেলের পেছনে সরকারি খাস জমি অবৈধভাবে দখলের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং দখলকৃত জায়গা মুক্ত করা হয়।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল উক্ত স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সরকারি জমি অবৈধভাবে দখলের চেষ্টার প্রমাণ পাওয়া গেলে আল মদিনা হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দখল করা অংশ তাৎক্ষণিকভাবে উচ্ছেদ করে সরকারি জমি উদ্ধার করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা জানান, ঈদের বন্ধের সুযোগে আল মদিনা হোটেল কর্তৃপক্ষ রাতারাতি সরকারি খাস জায়গা দখল করার জন্য স্থাপনা নির্মাণ করে। খবর পেয়ে অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা জরিমানাসহ উচ্ছেদ করার পাশাপাশি তাদের সতর্ক করেছি যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ না করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন