× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৩:২৪ পিএম

পলাশে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৩:২৪ পিএম

ডিজেল উদ্ধার। ছবি : রূপালী বাংলাদেশ

ডিজেল উদ্ধার। ছবি : রূপালী বাংলাদেশ

নরসিংদীর পলাশে অবৈধ জ্বালানি মজুতের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে প্রশাসন। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের মূলপাড়া এলাকায় একটি যৌথ অভিযানে এ তেল জব্দ করা হয়।

অভিযানটির নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ এবং অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ।

জানা যায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে জিনারদীর মূলপাড়ায় অবস্থিত নূর নাবিলা সাইজিং মিল থেকে বেআইনিভাবে মজুতকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তেল তাৎক্ষণিক বাজেয়াপ্ত করা হয়। পরে মাধবদীর ভগিরতপুর এলাকায় এম কে সিএনজি ফিলিং স্টেশনের নিকট সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। বিক্রিত তেলের মোট মূল্য দাঁড়ায় ৮ লাখ ৪৭ হাজার ৫১০ টাকা। যা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া সংশ্লিষ্টদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা এবং পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ধারা অনুযায়ী ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!