× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ১০:৩২ পিএম

ইতালি প্রবাসীর স্ত্রী টাকা ও স্বর্ণালংকার নিয়ে উধাও

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ১০:৩২ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

নরসিংদীর পলাশে ৫ বছরের কন্যাসন্তান নিয়ে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ এক ইতালি প্রবাসীর স্ত্রী উধাও হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে পলাশ থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী প্রবাসীর বাবা। এ তথ্য নিশ্চিত করেছেন পলাশ থানা পুলিশ।

পলাশ থানার অভিযোগ সূত্রে জানা যায়, ৭ বছর আগে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামের নাজমুল হোসেনের সাথে পার্শ্ববর্তী উত্তর টেঙ্গরপাড়া গ্রামের শফিক মিয়ার মেয়ে নাদিয়া বেগমের সঙ্গে বিয়ে হয়। তাদের ৫ বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে। ৯ মাস আগে ইতালিতে পাড়ি জমান নাজমুল হোসেন। প্রবাসে আসার পর থেকেই তার স্ত্রী নাদিয়ার আচরণ পরিবর্তন হয়ে যায়। বিভিন্ন বিষয়ে স্বামীর সাথে মুঠোফোনে খারাপ আচরণ করতেন এবং ঝগড়া করতেন। এরই মধ্যে স্বামী জানতে পারেন, তার স্ত্রী অন্য এক ছেলের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। এর জের ধরে ১৯ এপ্রিল দুপুর ১টার দিকে শ্বশুর-শাশুড়ির অনুপস্থিততে ঘর থেকে নগদ ৩ লাখ টাকা, ৩ ভরি স্বর্ণ, সেলাই মেশিন নিয়ে বাবার বাড়ি চলে যায়। পরে তাকে কয়েকবার ছেলের বাবা-মা স্বামীর বাড়িতে নিয়ে আসতে গেলেও তিনি আসেননি। অবশেষে সোমবার (২৭ এপ্রিল) আবারও ছেলের বউকে তার বাপের বাড়ি থেকে নিজেদের বাড়িতে নিয়ে আসতে যান ছেলের বাবা-মা।

নাদিয়ার স্বামী প্রবাসী নাজমুল হোসেন মুঠোফোনে জানান, দীর্ঘদিন প্রবাসে থাকার সুযোগে সম্প্রতি অন্য এক ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়ায় নাদিয়া। তার হাত ধরেই সে চলে যায় বলে আমি ধারণা করছি। আমি এ ঘটনায় সুষ্ঠ তদন্তসাপেক্ষে বিচার চাই।

পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!