× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৮:৩২ পিএম

খড় নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে নিহত আশু মিয়া

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৮:৩২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. আশু মিয়া (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে) বিকেলে উপজেলার শাহেদল ইউনিয়নের দরিয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশু মিয়া আব্দুল জব্বারের ছেলে এবং একই গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ৩ জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে নিজ বাড়ির পাশের রাস্তায় ধানখেতের খড় নিয়ে পাশের বাড়ির চাচাতো ভাইয়ের সঙ্গে তার কথা কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন আশু মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করে।

হোসেনপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!