× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খুলনা ব্যুরো

প্রকাশিত: মে ৯, ২০২৬, ০৮:৫৮ এএম

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

খুলনা ব্যুরো

প্রকাশিত: মে ৯, ২০২৬, ০৮:৫৮ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

খুলনা জেলার বটিয়াঘাটা থানা এলাকায় আজিজুল ইসলাম (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ মে) রাত আনুমানিক ৮টার দিকে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে জলমা ইউনিয়নের রাঙ্গামারি এলাকায় তিনটি মোটরসাইকেলে ৬-৭ জন যুবক এসে অতর্কিতভাবে আজিজুলকে কুপিয়ে পালিয়ে যায়।

আজিজুলের পিঠ, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা কুপিয়েছে। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বটিয়াঘাটা থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, নিহত আজিজুল ইসলামের বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলায়। তার নামে খুলনা জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!