× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মে ১৫, ২০২৬, ০৭:৫২ পিএম

কিশোরগঞ্জে একই পরিবারের ৪ নারীসহ ৫ মাদক কারবারি আটক

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মে ১৫, ২০২৬, ০৭:৫২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে একই পরিবারের চার নারীসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে স্থানীয় জনতা।শুক্রবার (১৫ মে) দুপুরে পৌর শহরের পঞ্চবটি পুকুরপাড় এলাকায় তাদের নিজ বসতঘর থেকে আটক করা হয়।

এ সময় আটককৃতদের কাছ থেকে ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়। পরে তাদের থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন— পৌর শহরের পঞ্চবটি পুকুরপাড় এলাকার রমজান মিয়ার মেয়ে বকুলি বেগম (৩৮), কাকলি বেগম (৩২) ও চম্পা বেগম (২৫)। এছাড়া বকুলি বেগমের মেয়ে বীথি বেগম (১৯) এবং ধন মিয়া (৬৫) নামে আরেকজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক চার নারী সম্পর্কে আপন বোন, আর বীথি বেগম বকুলি বেগমের মেয়ে।

জানা যায়, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওমর মোহাম্মদ অপুর নেতৃত্বে স্থানীয় যুব সমাজ অভিযানে অংশ নেয়। অভিযানে বকুলি বেগমের হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা এবং ধন মিয়ার বসতঘর থেকে চারটি ধারালো অস্ত্র ও ২০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। পরে থানায় খবর দিলে এসআই আল-মামুন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের থানায় নিয়ে যান।

স্থানীয়দের অভিযোগ, পঞ্চবটি এলাকা দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। প্রতিদিন এখানে বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ মাদক কেনাবেচা হয় বলেও দাবি তাদের।

এ বিষয়ে ওমর মোহাম্মদ অপু বলেন, ‘পুকুরপাড় এলাকাটি মাদকের আখড়ায় পরিণত হয়েছে। কিছু শীর্ষ মাদক কারবারির কারণে এলাকা মাদকপল্লি হিসেবে পরিচিতি পেয়েছে। যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। তাই এলাকাটি মাদকমুক্ত করতে আমরা উদ্যোগ নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আজ আমরা একই পরিবারের চার নারীসহ পাঁচ মাদক কারবারিকে মাদকসহ আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছি। মাদকমুক্ত না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে।’

এ বিষয়ে আটককৃতদের নাম-ঠিকানা জানতে চাইলে এসআই আল-মামুন বলেন, ‘আসামিদের নাম বলার পর অতিরিক্ত তথ্য দিতে আমি বাধ্য নই।’

ভৈরব থানার ওসি মো. আতাউর রহমান আকন্দ জানান, শহরসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চলছে। পঞ্চবটি এলাকায় অভিযান চালিয়ে একই পরিবারের চারজনসহ পাঁচজনকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Link copied!