× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৪:৪২ পিএম

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৪:৪২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নরসিংদীর পলাশে ৯ বছরের শিশু রামিমকে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি সবুজ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২০ মে) ভোরে নরসিংদীর সদর উপজেলার আর্শিনগর রেলস্টেশন-সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া সবুজ মিয়া পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের চরকারারদী গ্রামের লোকমান হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গত ৬ মে গজারিয়া বাজারে শিশু রামিমকে জোরপূর্বক একটি রিকশার গ্যারেজে নিয়ে যায় সবুজসহ চার যুবক। সেখানে তারা রামিমের পায়ুপথ ও মুখে হাওয়ার মেশিন দিয়ে বাতাস ঢুকিয়ে দেয়। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত শিশুর বাবা রিপন মিয়া বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে পলাশ থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আর্শিনগর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে সবুজকে গ্রেপ্তার করা হয়।

পলাশ থানার ওসি মো. শাহেদ আল মামুন বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Link copied!