× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৭:২৫ পিএম

রায়গঞ্জে ফুটবল খেলার বিরোধে যুবক খুন, আটক ২

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৭:২৫ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছুরিকাঘাতে মো. ইলিয়াস খান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত ইলিয়াস একই গ্রামের সাত্তার খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৯ জুলাই) বিকেলে কালিঞ্জা গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে একই গ্রামের কয়েকজনের সঙ্গে ইলিয়াস খানের কথা-কাটাকাটি হয়। এর জেরে রাত সাড়ে ১০টার দিকে কালিঞ্জা বাজার এলাকায় ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই মো. রতন আলী খান বাদী হয়ে রায়গঞ্জ থানায় পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

কালিঞ্জা এলাকার ইউপি সদস্য মো. জহুরুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান বলেন, ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়। এর ধারাবাহিকতায় সোমবার (২০ জুলাই) পৃথক অভিযানে সিরাজগঞ্জ সদর থানা এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি মো. রাসেল (৪২) এবং কামারখন্দ থানা এলাকা থেকে মো. সোহেল খান (৪০)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনই রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামের বাসিন্দা।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Link copied!