× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ১০:৪৫ এএম

শ্রীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯ দোকান ভস্মীভূত

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ১০:৪৫ এএম

শ্রীনগরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯টি দোকান পুড়ে ছাই। ছবি- রূপালী বাংলাদেশ

শ্রীনগরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯টি দোকান পুড়ে ছাই। ছবি- রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জের শ্রীনগরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (৫ জুলাই) রাতে শ্রীনগর সাব-রেজিস্ট্রার অফিসের সামনে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে।

খবর পেয়ে শ্রীনগর ও সিরাজদিখান ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ৩টার দিকে আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে আসে এবং ভোর ৪টার দিকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, ‘ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে দলিল লেখার দোকান, মুদি দোকান, টি-স্টল, খাবারের হোটেল, ভ্যারাইটিজ স্টোর এবং ফটোকপির দোকান ছিল। আগুনে পুড়ে গেছে ব্যবসায়ীদের বহু বছরের কষ্টার্জিত পুঁজি ও জীবিকা।’

তিনি আরও বলেন, ‘অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির নির্ধারিত পরিমাণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে, এতে প্রায় ২০ লাখ টাকার সম্পদ বিনষ্ট হয়েছে।’

রূপালী বাংলাদেশ

Link copied!