নীলফামারীতে চারতলা বিশিষ্ট আধুনিক ডাকবাংলো ভবন নির্মাণের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা ডাকবাংলো প্রাঙ্গণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোবাশ্বিরাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের অর্থায়নে ২ কোটি ৩০ লাখ ২ হাজার ২৪১ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হবে। চারতলা বিশিষ্ট এ আধুনিক ডাকবাংলোতে আবাসনসহ অতিথিদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন আধুনিক সুবিধা থাকবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘সরকারি অতিথি ও আগত সেবাগ্রহীতাদের জন্য মানসম্মত আবাসন সুবিধা নিশ্চিত করতে আধুনিক ডাকবাংলো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবনটি নির্মাণ হলে জেলার প্রশাসনিক কার্যক্রম ও অতিথি ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব পড়বে।’
প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, ‘নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার লক্ষ্যে নির্মাণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। কাজের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হবে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন