× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৪:০০ পিএম

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হলেন মিজানুর রহমান চৌধুরী

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৪:০০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নীলফামারী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার ভিত্তিতেই তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

জানা যায়, মিজানুর রহমান চৌধুরী ১৯৭৮ সালে নীলফামারী জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এবং জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া দলীয় রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে ভূমিকা রেখেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় রাজনৈতিক মহলে তার এই নিয়োগকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। জেলা পরিষদের কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী বলেন, ‘সরকার তার ওপর যে আস্থা রেখেছে, সে আস্থার মর্যাদা রাখতে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। জেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম জোরদার এবং জেলা পরিষদের কার্যক্রমে গতিশীলতা আনতে তিনি আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।’

Link copied!