ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ড্রাম ট্রাকের ধাক্কায় দুই ভাইয়ের মৃত্যু

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০১:০১ পিএম
নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে মর্মান্তিক এ ঘটনা ঘটে। ছবি : রূপালী বাংলাদেশ

নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের পশ্চিম কুচিয়ার মোড় শেখ জামে মসজিদ এলাকায় ড্রাম ট্রাকের ধাক্কায় আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় অপর এক পথচারী আহত হয়। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১২টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে।   

নিহতরা হলেন- জেলার সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পশ্চিম কুচিয়ার মোড় দোলাপাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে সিহাব হোসেন (১৯) ও সোয়াদ হোসেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সৈয়দপুর হতে নীলফামারীগামী অজ্ঞাত একটি ড্রাম ট্রাক ওই স্থানে তিনজন পথচারীকে পিছন থেকে ধাক্কা দিলে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে দুই ভাইয়ের মৃত্যু হয়। 

এ সময় মোহাম্দ হোসেন (১০) আহত হয়। তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নীলফামারী সদর থানার ওসি জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।