× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৭:০৬ পিএম

নির্বাচিত হলে রাজনৈতিক সহাবস্থান তৈরি করব : শামীম

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৭:০৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

দলমত নির্বিশেষে সবাই ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে গেছে। আমরা নির্বাচিত হলে রাজনৈতিক সহ-অবস্থান তৈরি করব। হাতিয়াতে কোনো সন্ত্রাসী-চাঁদাবাজের জায়গা হবে না। এখানে কোনো প্রতিহিংসার রাজনীতি চলবে না। আমরা সবাই মিলে মিশে বাস করতে চাই।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) বিকালে হাতিয়ার চরকিং ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যদের আয়োজনে এক জনসভায় এসব কথা বলেন নোয়াখালী-৬ হাতিয়ার ধানের শীষের প্রার্থী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে হাতিয়ার নদী ভাঙন, যোগাযোগসহ বিভিন্ন সমস্যা সমাধান করা হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে জনসভায় এসব বিষয়ে কথা বলেছেন। দলমত নির্বিশেষে সবাইকে তিনি ধানের শীষে ভোট দেওয়ার  আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন চরকিং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যরা, উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এর আগে, জনসভাকে কেন্দ্র করে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে জমায়েত হয়। পরে মিছিল নিয়ে তারা আফাজিয়া বাজারে আসে।

রূপালী বাংলাদেশ

Link copied!