× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০২:৪২ পিএম

নোয়াখালীতে বন্দুকসহ ‘কুখ্যাত সন্ত্রাসী’ আটক

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০২:৪২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নোয়াখালীর হাতিয়ায় যৌথ অভিযানে একটি একনলা বন্দুক ও দুটি রকেট ফ্লেয়ারসহ একজন ‘কুখ্যাত সন্ত্রাসী’কে আটক করেছে কোস্ট গার্ড।

রোববার (২৪ মে) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, নোয়াখালীর হাতিয়া থানাধীন টাংকির বাজার সংলগ্ন এলাকায় আজ (২৪ মে) ভোর ৪টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে গোপন তথ্যের ভিত্তিতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাবুলের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক ও দুটি রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত সন্ত্রাসী বাবুলকে আটক করা হয়।

উল্লেখ্য, ওই আসামি ইতোপূর্বে বিভিন্ন মামলায় একাধিকবার পুলিশ কর্তৃক আটক হয়েছিল।


‎        
‎উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির সুজন।

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Link copied!