× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০৪:৩৬ পিএম

পাবনায় শতাধিক গরু চুরির প্রতিবাদে সড়ক অবরোধ

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০৪:৩৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

কৃষক ও খামারিদের গোয়াল থেকে প্রায়ই গরু চুরি হচ্ছে, যার ফলে তাদের জীবিকা হুমকির মুখে পড়ছে। নিঃস্ব হয়ে পড়েছেন কৃষকরা। এর প্রতিকার চেয়ে পাবনার সদর উপজেলায় গরু চুরির প্রতিবাদে ‎সড়ক অবরোধ করে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন গ্রামবাসীরা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার ভাড়ারা ইউনিয়নের কোলাদী এলাকাবাসী বিক্ষোভ মিছিল নিয়ে কোলাদী চারাবটতলা এলাকায় অবস্থান নিয়ে পাবনা-সুজানগর আঞ্চলিক সড়ক অবরোধ করে। এতে করে পাবনা-সুজানগর সড়কে যান চলাচল বন্ধ হয়ে রাস্তার দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন গ্রামবাসী।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন আব্দুল আজিজ খান, শামসুর রহমান মাস্টার, ইউপি সদস্য কোরবান আলী খানসহ অনেকে।

বক্তারা বলেন, গত ৫ আগস্টের পরে এই দেড় বছরে ভাড়ারা ইউনিয়নের মোলাদী গ্রামের প্রায় ৪০ জন কৃষকের শতাধিক গরু ও ছাগল চুরি হয়েছে। ক্রমেই এই সংখ্যা বাড়ছে। গরু চোরের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। প্রশাসনের কাছে অভিযোগের পরও ব্যবস্থা নেওয়া হয় না। এলাকার প্রভাবশালী কিছু ব্যক্তির আশ্রয়ে বাইরে থেকে চোর নিয়ে এসে এসব অপকর্ম করানো হচ্ছে।

Link copied!