ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

পাবনায় বাস-অ্যাম্বুলেস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ১০:১৭ এএম
ছবি- রূপালী বাংলাদেশ

পাবনার আতাইকুলায় বাস-অ্যাম্বুলেস মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন।

মাথপুর হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে রাজশাহী থেকে একটি মরদেহ নিয়ে অ্যাম্বুলেসটি পাবনার সাঁথিয়া উপজেলার মাহমুদপুর এলাকায় যাচ্ছিল। পথে পাবনা সদর উপজেলার আতাইকুলা সোরাডাঙ্গি কড়ইতোলঅ এলাকায় পৌছালে ঢাকা থেকে পাবনাগামী যাত্রীবাহী পাবনা এক্সপ্রেসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে অ্যাম্বুলেসের চালক রাজ ও অ্যাম্বুলেন্সে থাকা রোগীর স্বজন বুলু খাতুন ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনায় আহত হন আরও দুজন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।