× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০২:২২ পিএম

পাবনায় পুত্রবধূর ধারালো অস্ত্রের আঘাতে শ্বশুরের মৃত্যু

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০২:২২ পিএম

পাবনার সাঁথিয়া থানা। ছবি- রূপালী বাংলাদেশ

পাবনার সাঁথিয়া থানা। ছবি- রূপালী বাংলাদেশ

পাবনার সাঁথিয়ায় পুত্রবধূর ধারালো অস্ত্রের আঘাতে শ্বশুর মোজাম হোসেনের (৭০) মৃত্যু হয়েছেন। ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত পুত্রবধূকে আটক করেছে পুলিশ।

রোববার (৩১ আগস্ট) রাতে উপজেলা সদরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোজাম হোসেন সাঁথিয়া উপজেলার কলেজপাড়া মহল্লার বাসিন্দা। অভিযুক্ত পুত্রবধূর নাম রুমি খাতুন। তিনি একই উপজেলার আফরা গ্রামের আব্দুস সালামের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোজাম হোসেনের ছেলে মিঠুর সঙ্গে পাঁচ বছর আগে আব্দুস সালামের মেয়ে রুমি খাতুনের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই রুমি মানসিক সমস্যায় ভুগতে থাকেন। বর্তমানে তিনি ঢাকাস্থ এক মানসিক রোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন বলে দাবি করেন তার পরিবার।

রোববার রাত ৮টার দিকে হঠাৎ রুমির মানসিক সমস্যা প্রকট হয়ে ওঠে। একপর্যায়ে তিনি হাতের কাছে থাকা সবজি কাটার ধারালো বঁটি দিয়ে তার সামনে থাকা শ্বশুর মোজাম হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করেন।

আহত অবস্থায় মোজাম হোসেনকে প্রথমে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে সোমবার (১ সেপ্টেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাঁথিয়া থানার ওসি আনিছুর রহমান জানান, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, ঘটনার পর অভিযুক্ত রুমি খাতুনকে তার বাবার বাড়ি আফরা গ্রামে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। তবে এখনো পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ লিখিত অভিযোগ দেয়নি।

Link copied!