ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দুমকীর ইউপি চেয়ারম্যান গাজীপুর থেকে আটক

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৯:৩০ এএম
আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহমান সিকদার। ছবি : রূপালী বাংলাদেশ

দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহমান সিকদারকে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) ভোর ৪টার দিকে ঢাকার গাজীপুরের কাশিমপুর এলাকায় ছেলের বাসা থেকে তাকে আটক করা হয়।

তার ছেলে জিহাদ সিকদার বলেন, বাবা অসুস্থ থাকায় আমার বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন।

আজ ভোররাতে গাজীপুরের কাশিমপুর থানা পুলিশ পটুয়াখালীর দুমকী উপজেলার বিএনপির অফিস ভাঙচুরের একটি মামলায় তাকে আটক করে।

তিনি আরও জানান, শনিবার বিকেলে গাজীপুর আদালতে হাজির করে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে দুমকী থানার ওসি মো. সেলিম উদ্দিন বলেন, আটকের বিষয়ে আমাদের দুমকী থানায় এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।