× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৩:২৪ পিএম

পায়রা সেতুর টোল প্লাজায় ৫ মণ জাটকা জব্দ

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৩:২৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর পায়রা সেতুর টোল প্লাজায় অভিযান চালিয়ে প্রায় ৫ মণ জাটকা ইলিশ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (১৭ জানুয়ারি) রাতের দিকে গলাচিপা-ঢাকা রুটে চলাচলকারী মুন পরিবহনের একটি দূরপাল্লার বাসে তল্লাশি চালিয়ে এ জাটকাগুলো জব্দ করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাসটি আটক করা হলে ভেতরে জাটকা ইলিশভর্তি একাধিক বস্তা পাওয়া যায়। পরে জব্দকৃত জাটকাগুলো অন্য একটি গাড়িতে তুলে পটুয়াখালী কোস্ট গার্ড ক্যাম্পে নেওয়া হয়।

দুমকি উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, জাটকা জব্দের বিষয়টি তার কাছে জানানো হয়েছে এবং কোস্ট গার্ড বিষয়টি ফোনে জানিয়েছে। তবে প্রচলিত নিয়ম অনুযায়ী জব্দকৃত জাটকা স্থানীয় মৎস্য বিভাগের কাছে হস্তান্তরের বিধান থাকলেও তা অনুসরণ করা হয়নি।

দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা বলেন, দুমকি এলাকায় জব্দ হওয়া জাটকা উপজেলা মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা উচিত ছিল। জেলা পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়টি তার কাছে স্পষ্ট নয়।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, জব্দকৃত জাটকা ইলিশ রাতেই পটুয়াখালী জেলা শহরের বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!