× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১০:২৪ পিএম

বাউফলে রূপালী ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে জখম

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১০:২৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর বাউফলে রূপালী ব্যাংকের কালীশুরী শাখার ক্যাশিয়ার মো. তাহমিদ হাসান (৩২)-কে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। রোববার (০১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ক্যাশিয়ার তাহমিদ হাসান ও একই শাখার আরেক কর্মকর্তা আল ইমরান ব্যাংকের পাশে একটি চায়ের দোকানে যাওয়ার পথে মো. সাকিব (৩৫)-সহ ৪-৫ জনের একটি সংঘবদ্ধ দল তাহমিদ হাসানকে লক্ষ্য করে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে সহকর্মীরা আহত তাহমিদ হাসানকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। 

বাউফল থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!