× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৯:২২ পিএম

৬০ দিনের মধ্যে বাউফলকে মাদকমুক্ত করার ঘোষণা ড. মাসুদের

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৯:২২ পিএম

বক্তব্য দেন পটুয়াখালী-২ আসনের দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ। ছবি : রূপালী বাংলাদেশ

বক্তব্য দেন পটুয়াখালী-২ আসনের দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ। ছবি : রূপালী বাংলাদেশ

আগামী ১২ তারিখের নির্বাচনে বিজয়ী হলে মাত্র ৬০ দিনের মধ্যেই বাউফল উপজেলাকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বাউফল উপজেলার কাছিপাড়া আবদুর রশিদ মিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ড. মাসুদ বলেন, ‘আজ বাউফলের সবচেয়ে বড় অভিশাপ হলো মাদক। এই মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবার ভাঙছে, সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। আমি আপনাদের কাছে ওয়াদা করছি—আপনারা যদি আমাকে ১২ তারিখে বিজয়ী করেন, তাহলে মাত্র ৬০ দিনের মধ্যেই বাউফলকে মাদকমুক্ত করব ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘মাদক ব্যবসায়ী সে যেই হোক, যত বড় শক্তিশালীই হোক—কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সচেতন জনগণকে সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে।’

ড. মাসুদ বলেন, ‘আমি এমপি হতে চাই ক্ষমতার জন্য নয়, আপনাদের সেবক হতে চাই। বাউফলকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এখানে থাকবে না চাঁদাবাজি, থাকবে না সন্ত্রাস, থাকবে না দখলবাজি।’

তিনি আরও প্রতিশ্রুতি দিয়ে বলেন, নির্বাচনে জয়ী হলে কাছিপাড়া ইউনিয়নকে নদীভাঙন থেকে রক্ষায় স্থায়ী বাঁধ ও টেকসই প্রকল্প গ্রহণ করা হবে। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে বাউফলের প্রতিটি মানুষকে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া হবে।

সমাবেশে উল্লেখযোগ্য সংখ্যক ইসলামী আন্দোলন ও বিএনপির প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন বলে জানানো হয়।

জামায়াত নেতা হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন অধ্যাপক খালিদুর রহমান, অধ্যাপক আইয়ুব বিন মুসা প্রমুখ।

Link copied!