× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৭:২৪ পিএম

চাঁদাবাজি করি না, কাউকে করতেও দেব না : জামায়াত আমির

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৭:২৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘চাঁদাবাজি আমরা করি না, কাউকে করতেও দেব না।’

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার পাবলিক মাঠে পটুয়াখালী-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনি প্রচার উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বরিশালবাসীর উদ্দেশে বলেন, ‘আপনাদের যত বঞ্চনা আছে, নদীভাঙনে সর্বস্ব হারানোর যে হাহাকার আছে—আমাদের সুযোগ দিলে কথা দিচ্ছি, আপনাদের অধিকারের জন্য আর আলাদা করে দাবি তুলতে হবে না। আল্লাহ যদি আমাদের কবুল করেন, আমরা আপনাদের পাশে থাকব। সমগ্র বাংলাদেশই আমার বাড়ি।’

নিজের পরিচয় প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি কেউ আমাকে জিজ্ঞেস করে—আপনার কোন জেলা? আমি বলি, সমগ্র বাংলাদেশ। তখন অনেকে বলে, এটা তো ট্রাকের পেছনে লেখা থাকে। আমি বলি, যে রাস্তায় যখন প্রয়োজন, সেখানে আমি পৌঁছে যাই।’

দেশের টাকা বিদেশে পাচারের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, এই দেশ থেকে আর কাউকে ব্যাংক লুট করতে দেওয়া হবে না। শেয়ারবাজার লুণ্ঠন কিংবা উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার—এগুলো আর চলবে না। আল্লাহ তৌফিক দিলে বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে, ইনশাআল্লাহ।

এ সময় তিনি পটুয়াখালীর চারটি সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোটের প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থনা করেন। জনসভায় আরও বক্তব্য রাখেন ডাকসু ভিপি সাদিক কায়েম এবং পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

রূপালী বাংলাদেশ

Link copied!