× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১০:১৯ পিএম

নির্বাচনে বিএনপির ভূমিধস পরাজয় হবে : মাসুদ সাঈদী

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১০:১৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

আগামী জাতীয় নির্বাচনে বিএনপির ভূমিধস পরাজয় হবে। কারণ তারা সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজিতে লিপ্ত। তারা জনগণের পালস বুঝতে পারে না। তাই তারা এখন জনবিচ্ছিন্ন হয়ে গেছে।

রোববার (০৮ ফেব্রুয়ারি) পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা জামায়াতের আয়োজনে সরকারি ইন্দুরকানী কলেজ মাঠে নির্বাচনি জনসভায় পিরোজপুর-১ আসনের দাঁড়িপাল্লা মার্কার এমপি প্রার্থী ও সাবেক এমপি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর সেজ ছেলে মাসুদ সাঈদী এ কথা বলেন। 

তিনি আরও বলেন, ৫৪ বছর যারাই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারা কেউ দেশের জন্য কাজ করেনি। তাই দেশ ও জনগণের কাঙ্ক্ষিত সফলতা ও উন্নয়ন হয়নি। আমরা এখনো কাঙ্ক্ষিত মূলধারায় প্রবেশ করতে পারিনি। এখনই মোক্ষম সময় একটি কাঙ্ক্ষিত সরকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসানোর। দীর্ঘদিন আমরা যাদের নিয়ে আন্দোলন-সংগ্রাম করেছি তারা এখন তাদের পথ পরিবর্তন করে ফ্যাসিবাদের দোসরদের মতো আচরণ করছে। দেশের মানুষ এটা পছন্দ করে না, তারা এটা চায় না। সারাদেশে তারা সন্ত্রাসী, চাঁদাবাজি করে বেড়াচ্ছে। তাই সারাদেশের মানুষ বলছে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস পরাজয় হবে। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয় তাহলে আমরা আপনাদের খাদেম হব। যেমন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ১০ বছর আপনাদের খাদেম ছিলেন। আমরাও তেমনি খাদেম হয়ে আপনাদের পাশে থাকতে চাই। পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানীকে ঢেলে সাজাতে চাই। এ এলাকায় শিল্প কলকারখানা নির্মাণ করে বেকারত্ব দূর করতে চাই। রাস্তা-ঘাট, বেড়িবাঁধ, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করতে চাই।

সমাবেশে জামায়াতে ইসলামীর ইন্দুরকানী উপজেলা আমির মাওলানা আলী হোসেন এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রব, সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, খেলাফত মজলিসের জেলা সভাপতি মো. নাসির উদ্দীন ওসমানী, আল্লামা সাঈদীর ছোট ছেলে নাসিম সাঈদী, ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. ইমরান খান, হিন্দু বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি বাবুল হালদার, জামায়াতের পিরোজপুর সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান, এনসিপির জেলা যুগ্ম আহ্বায়ক মাহাবুবুল আলম নাঈম, সদ্য জামায়াতে যোগদানকারী জেলা বিএনপি নেতা মো. ফারুক হোসেন ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আশরাফুল ইসলামসহ অনেকে।

সমাবেশের শেষ প্রহরে বিএনপির ৭ নেতাকর্মী মাসুদ সাঈদীর হাত ধরে জামায়াতে যোগদান করেন। এ সময় যোগদানকারীদের ফুলের মালা পরিয়ে দেওয়া হয়। যোগদানকারীরা হলেন- ইন্দুরকানী সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সহসভাপতি মো. মোস্তফা হাওলাদার, সদস্য মো. মজিবুর রহমান, মো. আল আমিন, মো. নাসির মোল্লা, হাফেজ মো. শফিকুল ইসলাম, মো. ফরিদ হাওলদার ও আবুল মোল্লা। 

রূপালী বাংলাদেশ

Link copied!