× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১২:৩৯ এএম

পটুয়াখালীতে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১২:৩৯ এএম

ভোটকেন্দ্রের জানালা দিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি : রূপালী বাংলাদেশ

ভোটকেন্দ্রের জানালা দিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি : রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর দুমকি উপজেলায় একটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ফেরদৌস আলম বলেন, সাইক্লোন শেল্টার হিসেবে ব্যবহৃত বিদ্যালয় ভবনের নিচতলার একটি কক্ষের জানালা দিয়ে কে বা কারা টায়ারে আগুন ধরিয়ে দেয়। পাশের মসজিদে নামাজ শেষে ফেরার পথে কয়েকজন মুসল্লি আগুন দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভান। তার ধারণা, ভোটের আগে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতেই এ ঘটনা ঘটানো হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, রাত ৯টার দিকে ভোটকেন্দ্রের একটি কক্ষের জানালা দিয়ে টায়ারে আগুন দেওয়া হয়। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!