× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৭:০২ এএম

মধ্যরাতে বাস খাদে পড়ে নিহত ১, আহত ১০

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৭:০২ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস। এতে বাসের এক স্টাফ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (৪ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাউফল-ঢাকা মহাসড়কের আফসার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাশের দশমিনা উপজেলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ‘বাউফল ট্রাভেলস’ নামের বাসটি ঘটনাস্থলে পৌঁছালে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের এক স্টাফ নিহত হন। দুর্ঘটনায় তার শরীরের নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
বাসটিতে প্রায় ২৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে আরও ১০ জন আহত হন। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল–এ পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নিহতের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা ওয়াহিদুজ্জামান স্বপন বলেন, বাসগুলোর নিচের অংশে অতিরিক্ত মালামাল বহনের কারণে ওজন বেড়ে যায়, এতে ভারসাম্য রাখা কঠিন হয়। তার ধারণা, অতিরিক্ত মালামাল ও দ্রুতগতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। তিনি আরও বলেন, যাত্রীদের কাছ থেকে জানা গেছে, চালক গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলছিলেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, বাসটিতে ২০ থেকে ২৫ জন যাত্রী ছিলেন। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় বরিশালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সুরতহাল শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!