× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: মে ৯, ২০২৬, ০৮:০১ পিএম

পানি তোলার গভীর নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস, এলাকায় চাঞ্চল্য

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: মে ৯, ২০২৬, ০৮:০১ পিএম

পানি তোলার গভীর নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস, এলাকায় চাঞ্চল্য

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কাজির হাওলা গ্রামে নতুন বসানো একটি গভীর নলকূপ থেকে গ্যাস নির্গত হয়ে আগুন জ্বলার ঘটনা ঘটেছে।

স্থানীয়দের দাবি, নলকূপের পাইপের ভেতরে বুদবুদ শব্দ শোনা যাচ্ছে এবং পাশ থেকে নির্গত গ্যাসে আগুন জ্বালানো সম্ভব হচ্ছে।

স্থানীয়রা জানান, শুক্রবার নলকূপ বসানোর কাজ শেষ হওয়ার পর শনিবার দুপুরে প্রথম পাইপের ভেতর থেকে অস্বাভাবিক শব্দ শোনা যায়। পরে পাইপের পাশের অংশে আগুন ধরালে তা জ্বলে ওঠে। এমনকি ওই আগুনে চা বানিয়ে খাওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন কয়েকজন প্রত্যক্ষদর্শী।

এরপর থেকে ঘটনাটি এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি করেছে। আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ঘটনাটি দেখতে ভিড় করছেন এবং অনেকে মোবাইল ফোনে ভিডিও ধারণ করছেন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, নলকূপের মূল পাইপ বন্ধ থাকলেও ভেতরে এখনো বুদবুদ শব্দ শোনা যাচ্ছে। তবে এটি প্রকৃত প্রাকৃতিক গ্যাস নাকি অন্য কোনো কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

রাঙ্গাবালীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল হাসান বলেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন। নলকূপ থেকে গ্যাস নির্গত হওয়ার ঘটনা খোঁজ নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!