× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৮:৫৩ পিএম

অটোবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক নিহত

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৮:৫৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর দুমকিতে অটোবাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জুনায়েদ (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় একই মোটরসাইকেলের যাত্রী জিহাদ (১৮) গুরুতর আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে লেবুখালী-দুমকি সড়কের কাঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী একটি অটোবাইক বিপরীত দিক থেকে এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক জুনায়েদ মারা যান। পেছনে থাকা জিহাদ ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর নিহত জুনায়েদের স্বজনরা মরদেহ নিয়ে যান। আহত জিহাদকে বরিশালের শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে দুমকি থানার এসআই মো. সহিদুল ইসলাম অটোবাইক ও মোটরসাইকেল জব্দ করেছেন। তিনি জানান, নিহত জুনায়েদের লাশের কোনো সন্ধান পাওয়া যায়নি।

Link copied!