× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০৪:৪১ পিএম

মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও নকল লেবেল ব্যবহারের দায়ে জরিমানা

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০৪:৪১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

পিরোজপুরের ভাণ্ডারিয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে ভাণ্ডারিয়া বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়।

জানা গেছে, অভিযানের সময় মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও নকল লেবেল ব্যবহারের দায়ে ভাণ্ডারিয়া বাজারের সালেহা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক দেবাশীষ রায় জানান, ‘বাজারে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি রোধে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হচ্ছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় অনিয়ম ধরা পড়লেই আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অভিযানে সহযোগিতা করেন।

Link copied!