ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৫ মামলার আসামিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ১২, ২০২৬, ০২:০৫ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ২০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ মে) দিনগত রাতে উপজেলার পূর্ব সোহাগদল গ্রামের ৭ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে মো. রাসেল খান (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে থানায় পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার অন্য দুজন হলেন মেহরাব হোসেন (২০) ও শাকির মোল্লা (২০)। তারা সবাই উপজেলার দক্ষিণ কৌড়িখারা গ্রামের বাসিন্দা। রাসেল মৃত মনসুর আলীর ছেলে, মেহরাব মিজানুর রহমানের ছেলে এবং শাকির সালাম মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ইন্দেরহাট এলাকার গ্রিনরোডে অভিযান চালায় নেছারাবাদ থানা পুলিশ। এ সময় সেখানে মাদক বিক্রির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালানোর চেষ্টা করেন।

পরে ধাওয়া করে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার রাসেল খানের বিরুদ্ধে পূর্বের একটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।