× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ১০:২৫ পিএম

রাজবাড়ী আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ৫

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ১০:২৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা আদালত চত্বরে এ ঘটনা ঘটে। পরে ওই দিন রাতেই রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সদর থানা-পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন: রাজবাড়ী সদর থানার সাজ্জাত হোসাইন (২১), পরশ আলী শেখ ওরফে শান্ত (২০), জনি শেখ (২৬), তৌফিক আহম্মেদ তাহিম (১৬) ও মো. মুনজিল শেখ (১৭)।

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার মামলার আসামি রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখ রোববার আদালতে হাজিরা দিতে আসেন। এ সময় তার অনুসারীরা আদালত চত্বরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে তার মুক্তির দাবি জানান। এতে আদালত এলাকায় উত্তেজনা ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

রাজবাড়ী সদর থানার ওসি জিয়াউর রহমান জানান, আদালত চত্বরে কিছু যুবক স্লোগান দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করেন। ঘটনার পর তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পাঁচ জনকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Link copied!