× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৯, ২০২৫, ০৯:১৩ পিএম

পাওনা টাকা না পেয়ে শ্বশুরকে গাছে বেঁধে পেটালেন জামাই

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৯, ২০২৫, ০৯:১৩ পিএম

পাংশা উপজেলার যশাই ইউনিয়নের সমসপুর গ্রামে শ্বশুরকে গাছে বেঁধে নির্যাতন। ছবি- সংগৃহীত

পাংশা উপজেলার যশাই ইউনিয়নের সমসপুর গ্রামে শ্বশুরকে গাছে বেঁধে নির্যাতন। ছবি- সংগৃহীত

রাজবাড়ী পাংশায় পাওনা টাকা না পেয়ে শ্বশুরকে গাছের সঙ্গে বেঁধে পেটানোর অভিযোগ উঠেছে দাউদ মন্ডল নামে এক যুবকের বিরুদ্ধে। 

বৃহস্প‌তিবার (১৯ জুন) সকালে উপজেলার যশাই ইউনিয়নের সমসপুর গ্রামে এ ঘটনা ঘটে ।

নির্যাতনের শিকার ওই ব্যক্তির নাম সাইদুল প্রামানিক। সে একই এলাকার বা‌সিন্দা।

স্থানীয়‌রা জানান, জামাই-শ্বশু‌রের বা‌ড়ি একই গ্রা‌মে। জমি লিজ দেওয়ার কথা বলে মেয়ের জামাই দাউদ মন্ডলের কাছ থেকে এক লাখ টাকা নিয়েছিলেন শ্বশুর সাইদুল প্রামানিক। প‌রে জমি দিতে না পারায় সাইদুল প্রামা‌নি‌কের কা‌ছে টাকা ফেরত চান দাউদ মন্ডল।

ওই সময় এক মাসের সময় নেন সাইদুল প্রামা‌নি‌ক। কিন্তু ছয় বছ‌রেও টাকা ফেরত দেননি তি‌নি। এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা কয়েকবার বিচার সালিস করেছেন, তবুও বিষয়টি সুরাহা হয়নি।

পাওনা টাকা না পেয়ে সবশেষ বৃহস্পতিবার সাইদুল প্রামানিককে ধরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন দাউদ মন্ডল। এ সময় তাকে মারধর করা হয়।

পাংশা ম‌ডেল থানার ওসি মো. সালাউদ্দিন ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে সাইদুল প্রামানিককে উদ্ধার ক‌রা হয়েছে। সেই সঙ্গে এ ঘটনায় জ‌ড়িত থাকায় দাউদ মন্ডলসহ তিনজনকে আটক করেছে পু‌লিশ। 

এ বিষ‌য়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি সালাউদ্দিন।

Link copied!