× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৫:৩০ পিএম

বালিয়াকান্দিতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৫:৩০ পিএম

ট্রেনে কাটা পড়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু। ছবি- রূপালী বাংলাদেশ

ট্রেনে কাটা পড়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু। ছবি- রূপালী বাংলাদেশ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনে কাটা পড়ে আলেয়া বিবি (৫০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর রেলগেটের পশ্চিমে প্রায় ২০০ গজ দূরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি ভাটিয়াপাড়ার উদ্দেশে যাচ্ছিল। এ সময় রেললাইনের ওপর থাকা ছাগল সরাতে গিয়ে অসতর্কভাবে ট্রেনের নিচে কাটা পড়েন ইসলাম সদ্দারের স্ত্রী আলেয়া বিবি। ঘটনাস্থলেই তার শরীর ছিন্নভিন্ন হয়ে মৃত্যু হয়।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বালিয়াকান্দি থানার দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। রেললাইন অতিক্রমে জনসচেতনতা না বাড়ালে এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটতেই থাকবে।’
 

Link copied!