× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০৮:২৫ পিএম

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় ছিটকে পড়ে স্ত্রীর মৃত্যু

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০৮:২৫ পিএম

পদ্মা এক্সপ্রেস ট্রেন। ফাইল ছবি

পদ্মা এক্সপ্রেস ট্রেন। ফাইল ছবি

রাজশাহীতে স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল ৪টার সময় রাজশাহী রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নারীর নাম রুপা খাতুন (২৩)। বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার তিত্তরকুড়ি গ্রামে। স্বামীর নাম মো. অনিক।

রাজশাহী রেলওয়ে থানা পুলিশের এসআই রনি সাহা জানান, অনিক ঢাকায় একটি ফার্নিচারের প্রতিষ্ঠানে চাকরি করেন। বিকেলে ঢাকায় যেতে স্ত্রীকে নিয়ে পদ্মা এক্সপ্রেস ট্রেনে উঠছিলেন। ওই সময় ট্রেন ছেড়ে দিয়েছিল। অনিক আগে উঠে গিয়ে স্ত্রীর হাত ধরে ট্রেনে ওঠাচ্ছিলেন।

তখন তার স্ত্রী রুপা হাত থেকে ছুটে গিয়ে ট্রেনের নিচে ঢুকে যান। তাৎক্ষণিক অনিকও চলন্ত ট্রেন থেকে নেমে যান। এরপর ট্রেনটি চলে গেলে দ্রুত রুপাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এসআই রনি সাহা আরও জানান, দুর্ঘটনায় তার একটি পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আরেকটি পা এবং মাথায় গুরুত্বর আঘাত ছিল। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

রাজশাহী রেলওয়ে থানার ওসি ফয়সাল বিন আহসান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Link copied!